Murder : বাড়ি ফেরা নিয়ে অশান্তির জেরে বাবার হাত খুন ছেলে

বাবার হাতে খুন হলো ছেলে! ছুরির কোপে মৃত্যু হলো নেশাগ্রস্ত পুত্রের। খোদ কলকাতার বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রোশন থাপা। মৃত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
lockup

বাবার হাতে খুন হলো ছেলে! ছুরির কোপে মৃত্যু হলো নেশাগ্রস্ত পুত্রের। খোদ কলকাতার বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রোশন থাপা। মৃত যুবকের বয়স ২৩ বছর।মৃত যুবক বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোডের বাসিন্দা। প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে প্রায়ই বাবা এবং ছেলের মধ্যে ঝামেলা হতো। সেই ঝামেলা মাঝেমধ্যেই হাতাহাতিতে পৌঁছে যেত।

পুলিশ সূত্রে পাওয়া খবর গত মঙ্গলবার রাতে ছেলের বাড়ি ফেরা নিয়ে বাবার সঙ্গে ছেলের তুমুল অশান্তি বাঁধে। তখনই রমেশ থাপা ছুরি নিয়ে ছেলের উপর চড়াও হন বলে অভিযোগ। গভীর রাতে রোশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে মঙ্গলবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

   

আরও জানা গিয়েছে যে সেই সময় রমেশ মত্ত অবস্থায় ছিলেন। অন্য দিকে, রোশন ডেনড্রাইটের নেশায় আসক্ত ছিলেন বলে খবর। রোশন দেরি করে বাড়ি ফেরার পরেই তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয়ে রমেশের। উত্তপ্ত বাদানুবাদের পর রমেশ ছুরি নিয়ে পুত্রের বাঁ ঊরুতে কোপ মারেন। ঘটনার বেশ কিছুক্ষণ পড়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google