টিনের ঘরে এক ‘নাবালকের’ সঙ্গে চার যুবক মিলে ঘটাল ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার ফুচকাওয়ালা

এক তৃতীয় শ্রেণির ছাত্রের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল চার প্রতিবেশী যুবক। আমবাগানের পিছনে টিনের ঘরে নিয়ে গিয়ে এক তৃতীয় শ্রেণির ছাত্রকে নিয়ে যৌন নির্যাতন করল স্থানীয় চার যুবক। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
malda police

এক তৃতীয় শ্রেণির ছাত্রের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল চার প্রতিবেশী যুবক। আমবাগানের পিছনে টিনের ঘরে নিয়ে গিয়ে এক তৃতীয় শ্রেণির ছাত্রকে নিয়ে যৌন নির্যাতন করল স্থানীয় চার যুবক। শুধু তাই নয় সেই যৌন নির্যাতনের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ ওঠে ওই চারজনের বিরুদ্ধে। পুলিশি অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, ওই তৃতীয় শ্রেণির ছাত্রকে খাওয়ার লোভ দেখিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শহর সংলগ্ন একটি গ্রামে। এই ঘটনায় মূল অভিযুক্ত তথা স্থানীয় এক ফুচকাওয়ালাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে,বছর নয়ের ওই নাবালককে ভালো খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি আমবাগানে নিয়ে যায় চার যুবক ৷ সেই বাগানে থাকা পরিত্যক্ত একটি ঘরে চারজন ওই নাবালকের উপর যৌন নির্যাতন চালায় ৷ সেই নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ দৃশ্য তারা পালা করে ভিডিয়ো রেকর্ডিং করে ৷ কয়েকদিন পর সেই ভিডিয়ো ক্লিপ তাঁরা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ক্লিপ ৷

   

আরও জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত ২২শে মে। এই ঘটনার পরেই ওই নির্যাতিত বালক তার বাড়িতে সব কথা খুলে বলে।যদিও সেই সময় তার বাড়ির লোক পুরো ব্যাপারটা চেপে যেতে বলে কিন্তু সমাজমাধ্যমে সেই নির্যাতিত ভিডিও ক্লিপ ভাইরাল হতেই টনক নড়ে বাড়ির লোকের। বিষয়টির নিষ্পত্তি করতে এলাকায় সালিশি সভাও ডাকা হয় ৷ কিন্তু সেই সভার রায় মানতে চায়নি অভিযুক্তরা ৷ তারপরেই মালদা থানার দ্বারস্থ হন নির্যাতিতের অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে ১ জুন শনিবার গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ফুচকাওয়ালাকে ৷ তবে তার সঙ্গীরা এখনও পলাতক ৷

মালদা থানার তরফে জানা গিয়েছে,ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ ধৃতকে শনিবারই জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ বর্তমানে সে জেল হেফাজতে ৷ বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google