Suicide :রয়্যাল এনফিল্ড বাইক থেকে মরণঝাঁপ! বালি ব্রিজে চাঞ্চল্য

প্রতিদিনের মতো এইদিনও হাওড়ার বালি ব্রিজে সকালে প্রাতভ্রমণকারীদের ভিড় ছিল। কেউ কেউ আবার অল্পস্বল্প ব্যায়ামও করে নিচ্ছিলেন। কেউ কেউ আবার চুপচাপ হাওড়ার বালি ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। কেউ টের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bally bridge

প্রতিদিনের মতো এইদিনও হাওড়ার বালি ব্রিজে সকালে প্রাতভ্রমণকারীদের ভিড় ছিল। কেউ কেউ আবার অল্পস্বল্প ব্যায়ামও করে নিচ্ছিলেন। কেউ কেউ আবার চুপচাপ হাওড়ার বালি ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। কেউ টের পাইনি এর পড়ে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। একটি যুবক বাইকের উপর বসে ছিল। হঠাৎ সে বাইকের ওপর উঠে জলে ঝাঁপ মারবে এমন কল্পনা কেউ করতে পারেনি। ঘটনাটি এতটাই আকস্মিক যে কারুর কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় নিখোঁজ যুবকের নাম অজিত সাউ। বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার পর রীতিমতো শোরগোল শুরু হয় এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে।

   

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃত যুবক তাঁর বন্ধুর কাছ থেকে একটি রয়্যাল এনফিল্ড বাইক চেয়ে নিয়ে এসেছিল বুধবার সকালে। সেই বাইক থেকেই তিনি গঙ্গায় ঝাঁপ দেন। মৃতের ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র, খুঁটিয়ে দেখছে পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google