Rajasthan: পুলিশকর্মীদের মদতে দলিত যুবতীকে ধর্ষণ খুনের অভিযোগ

রাজস্থানের বিকানেরে ২০ বছর বয়সী এক দলিত যুবতীকে অপহরণ, গণধর্ষণ এবং খুনের অভিযোগে দুই কনস্টেবল সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
himachal pradesh police recruitment

রাজস্থানের বিকানেরে ২০ বছর বয়সী এক দলিত যুবতীকে অপহরণ, গণধর্ষণ এবং খুনের অভিযোগে দুই কনস্টেবল সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

বিকানেরের একটি গ্রামের বাসিন্দা ২০ বছর বয়সী যুবতী, কম্পিউটার ক্লাসের জন্য খাজুওয়ালায় যাতায়াত করতো। নির্যাতিতার পরিবার জানিয়েছে, প্রধান অভিযুক্ত দিনেশ বিষ্ণোই গত ১৫ দিন ধরে ওই কিশোরীকে অনুসরণ করছিল।

   

অভিযুক্ত দীনেশ খাজুওয়ালা থানার দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে, মঙ্গলবার সকালে ওই যুবতীর কোচিং সেন্টারে পৌঁছে গিয়ে তাকে অপহরণ করে।

এরপর অভিযুক্তরা তাকে দীনেশের বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্যাতিতার উপর শারীরিক অত্যাচার চালিয়ে তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়।

নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, গণধর্ষণ ও হত্যাকাণ্ড গোপন করার চেষ্টায় অভিযুক্তরা খাজুওয়ালার একটি সিনেমা হলের কাছে তার মেয়ের দেহ ফেলে দিয়ে যায়।

জানা গিয়েছে, দুই কনস্টেবলের নাম ভগীরথ বিষ্ণোই এবং মনোজ বিষ্ণোই। তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google