TMC-ISF Clash: চলছে গুলি পড়ছে বোমা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে গরম দেগঙ্গা

দেগঙ্গা (Dehsnga) যেন আরও একটা ভাঙড়! একের পর এক বোমা হামলা চলছে। তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ সংঘর্ষে (TMC-ISF CLash) ভয়াবহ পরিস্থিতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। পড়শি জেলা দক্ষিণ ...

By Rana Das

Published:

Follow Us
Crude bombs

দেগঙ্গা (Dehsnga) যেন আরও একটা ভাঙড়! একের পর এক বোমা হামলা চলছে। তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ সংঘর্ষে (TMC-ISF CLash) ভয়াবহ পরিস্থিতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। পড়শি জেলা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ক্যানিংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

পঞ্চায়েত ভোটের আবহে দেগঙ্গায় চলছে সংঘর্ষ। আইএসএফ ও বাম সমর্থকদের সাথে তৃণমূলের এই সংঘর্ষে দুপাশ থেকেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষ থামাতে পুলিশের বিশাল বাহিনী নামল অভিযানে। দেঙ্গায় ছড়িয়ে আছে একাধিক না ফাটা বোমা। এর ফলে আতঙ্ক আরও তীব্র দেগঙ্গার হাদিপুর ঝিকরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

   

অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে এবার ভাঙিয়ে নিয়েছে আইএসএফ। এর জেরে বুধবার সকাল্ থেকে শুরু হয় সংঘর্ষ। তৃণমূল এবং আইএসএফ পরস্পরের উপর হামলার অভিযোগ করেছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google