Bhopal Man On Leash: মুখ্যমন্ত্রীর নির্দেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল অভিযুক্তদের বাড়ি 

চেন পরিয়ে কুকুরের মতো ডাকতে জবরদস্তি করা হয় এক অসহায় যুবককে। যুবকের সেই চিৎকার ভাইরাল। শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে। নজরে যায় খোদ মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চেন পরিয়ে কুকুরের মতো ডাকতে জবরদস্তি করা হয় এক অসহায় যুবককে। যুবকের সেই চিৎকার ভাইরাল। শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে। নজরে যায় খোদ মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। সঙ্গে সঙ্গে তিন অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপরই ৩ অভিযুক্তকে সোমবার গ্রেফতার করা হয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে National Security Act (NSA)।

ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান যে তিন অভিযুক্তের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে ভেঙে দেওয়া হবে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। সেই মতো গুঁড়িয়ে দেওয়া হয় তিন অভিযুক্তের বাড়ি।

   

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে এক যুবককে কিছু ব্যাক্তি মিলে মারধর করছে এবং জবরদস্তি তাকে কুকুরের মতো ডাকতে বাধ্য করা হচ্ছে। ৫০-সেকেন্ডের ভিডিয়োতে অভিযুক্তদের যুবকের উদ্দেশে চৎকার করে বলতে শোনা যাচ্ছে, “কুত্তা বন” অর্থাৎ, তাকে কুকুরের মতো আচরণ করতে বাধ্য করা হচ্ছে। জোর করে সাহিল নামক কাউকে ক্ষমা চাইতেও যুবককে বাধ্য করা হচ্ছে।

ভিডিয়োতে সেই যুবকের পরিবার অভিযোগ করেছেন যে সাহিল (অভিযুক্তদের মধ্যে একজন) এবং তার সঙ্গীরা মিলে জোর করে যুবককে মাদক সেবন করতে, মাংস খেতে এবং ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়। যুবকের পরিবার আরও অভিযোগ করেন যে অভিযুক্তরা যুবককে নিজের বাড়িতের চুরি করতে বাধ্য করে এবং তার ভাই পুলিশের দ্বারস্থ হলে অভিযোগ নিতে অস্বীকার করে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google