ভাঙড়ের পর এবার ক্যানিংয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

ভাঙড়ের পর ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । রাজভবন সূত্রে খবর, শনিবার হঠাৎ এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। আজ তার চেন্নাই যাওয়ার কথা ছিল। তা বাতিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভাঙড়ের পর ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । রাজভবন সূত্রে খবর, শনিবার হঠাৎ এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। আজ তার চেন্নাই যাওয়ার কথা ছিল। তা বাতিল করে, ক্যানিংয়ের অশান্ত এলাকা ঘুরে দেখতে চান রাজ্যপাল।

উল্লেখ্য, এদিন সকালেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। মনোনয়ন পর্বে ক্যানিং, ভাঙড়ে অশান্তির কথা উল্লেখ করেছেন।

   

প্রসঙ্গত, বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনে ভাঙড়ের পাশাপাশি ক্যানিংয়েও অশান্তি ছড়ায়। পরের দিন সেখানে গিয়ে আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার।

মনে করা হচ্ছে, সুকান্তর কথা শুনে পরিস্থিতি দেখতে চান সি ভি আনন্দ বোস। তাই তড়িঘড়ি চেন্নাই সফর বাতিল করে ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে শুক্রবার তিনি ভাঙড়ের অশান্ত এলাকাগুলো ঘুরে দেখেছিলেন। সেখানে তার সামনেই একটি বোমা পড়েছিল, তাঁর নিরাপত্তারক্ষী তা সরিয়ে দেন। ক্যানিংয়ের পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল।

অন্যদিকে, সি ভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন। সূত্রের খবর, রাজীব সিনহা ফোনে রাজ্যপালকে জানান যে, তিনি স্ক্রুটিনির কাজে ব্যস্ত, তাই যেতে পারছেন না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google