Coochbehar: দিনহাটায় নিশীথ-উদয়ন বাহিনীর মুখে অসহায় বিডিও কাঁপছেন, পড়ছে বোমা

চূড়ান্ত বিশৃংখলা ছড়াল (coochbehar) কুচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামানিকের সামনেই ব্যাপক বোমাবাজি। মনোনয়নের পর স্ক্রুটিনি নিয়ে সংঘর্ষ তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চূড়ান্ত বিশৃংখলা ছড়াল (coochbehar) কুচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামানিকের সামনেই ব্যাপক বোমাবাজি। মনোনয়নের পর স্ক্রুটিনি নিয়ে সংঘর্ষ তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। বিডিও অফিসে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। দিনহাটার ২ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে উত্তেজনা। পুলিশ লাঠিচার্জ করে তৃণমূলদের জমায়েত হটিয়ে দেয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপস্থিতিতেই বোমা ফাটার আওয়াজ শোনা যায়। বিশাল বড় পুলিশ ও র্যাীফ বাহিনী টহল দিচ্ছে এলাকায়।

   

পঞ্চায়েত ভোটের মনোনয়ন স্ক্রুটিনি ঘিরে কোচবিহারের (coochbehar) দিনহাটা সরগরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ করে ‘তীর’ ছোঁড়ার অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ।

দিনহাটা সরগরম। মনোনয়ন স্ক্রুটিনি ঘিরে দুই মন্ত্রী মুখোমুখি। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজ নিজ অনুগামীরা মুখোমুখি।

দিনহাটার সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে দুপক্ষ মুখোমুখি। দিনহাটার ২ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে উত্তেজনা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google