নন্দীগ্রামের তৃণমূল অফিসে পড়ল তালা, প্রবল বিক্ষোভ চলছে

পঞ্চায়েতে ভোটের আগেই রাজ্যের অন্যতম আলোচিত এলাকা নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিবাজি চরমে উঠেছে। প্রার্থী বাছাই ঘিরে দনীয় গোষ্ঠিবাজিতে নন্দীগ্রামের তৃণমূল কার্যালয়ে পড়ল তালা। এর জেরে উত্তেজনা চরমে। পূর্ব ...

By Rana Das

Published:

Follow Us
Nandigram

পঞ্চায়েতে ভোটের আগেই রাজ্যের অন্যতম আলোচিত এলাকা নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিবাজি চরমে উঠেছে। প্রার্থী বাছাই ঘিরে দনীয় গোষ্ঠিবাজিতে নন্দীগ্রামের তৃণমূল কার্যালয়ে পড়ল তালা। এর জেরে উত্তেজনা চরমে।

পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন। মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। তাকে প্রার্থী করার পর দলীয় দফতরে পড়ল তালা।

   

জানা গিয়েছে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বাছাই পরীক্ষায় কম ভোট পাওয়া শেখ সুৃফিয়ানকেই প্রার্থী করা কেন হলো এই বিতর্ক চলছে। এর জেরে পার্টি অফিসে তালা পড়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google