জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না , হুঙ্কার দিলীপ ঘোষের

শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের সরিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। কুড়মি নেতা রাজেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
BJP Leader Dilip Ghosh Accuses Unfair Treatment over Alleged Vote Stealing

শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের সরিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

কুড়মি নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি, আন্দোলন চলবে। এদিন, আটক কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।

   

কনভয়ে হামলার দায় বিজেপির ওপর চাপানোয় তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে।’

বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে’ হুঙ্কার দিলীপ ঘোষের।

অন্যদিকে নবজোয়ার যাত্রা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘ ওটা নবজোয়ার নয়, ধর্না জোয়ার, বিক্ষোভ জোয়ার। তাই রেডিও-ই ভাল। সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে। ‘

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google