Abhishek Banerjee: শনির দশা! অভিষেকের সিবিআই জেরায় তৃ়ণমূলে চাপা উদ্বেগ

নোটিশ পাওয়ার পরপরই তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই (CBI) জেরায় যাবেন বলে জানান। তাঁর জেরা নিয়ে দলের অন্দরে চাপা উদ্বেগ। নিজাম প্যালেসে তাকে ...

By Rana Das

Published:

Follow Us

নোটিশ পাওয়ার পরপরই তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই (CBI) জেরায় যাবেন বলে জানান। তাঁর জেরা নিয়ে দলের অন্দরে চাপা উদ্বেগ। নিজাম প্যালেসে তাকে জেরা করবে চার সদস্যের সিবিআই টিম। 

নিয়োগ দুর্নীতির তদন্তে তৃ়ণমূলের বরখাস্ত নেতা কুন্তলের মুখে এসেছে অভিষেকের নাম। কুন্তল বলেছিল, তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর চাপ দেওয়া হচ্ছে। এর পরই অভিষেককে জেরার বিষয়টি তীব্র চর্চিত।

   

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ বাঁকুড়ায় থাকাকালীন সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ডহারবারের সাংসদ। তারপরেই কলকাতায় ফিরেছেন রাতে। শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা অভিষেকের।

নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।

নির্দেশের পর পশ্চিম বর্ধমান থেকে অভিষেক সাংবাদিক সম্মেলন করেছিলেন। “তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই। দরকারে একদিনের জন্য নব জোয়ার যাত্রা থামিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন।”

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google