বিজেপি কার্যালয় ঘেরাও কুড়মিদের ! বিপাকে পড়ে ফেসবুক পোস্ট দিলীপের

মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ওরা (কুড়মিরা) বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dilip Ghosh

মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ওরা (কুড়মিরা) বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।”

এই মন্তব্যকে ‘কুরুচিকর’ আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন কুড়মিরা।জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষের কুশপুতুল পোড়ানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদ ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার না করলে জঙ্গলমহলে আরও তীব্রতর আন্দোলনের হুঁশিয়ারি দেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ চলে।

   

এদিকে কুড়মি সমাজের পক্ষ থেকে জঙ্গলমহলে দিলীপ ঘোষকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়। পরিস্থিতি দেখে বঙ্গ-বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন দিলীপ ঘোষ।
সুর নরম করে ভিডিয়ো পোস্ট করেন কিন্তু তিনি ক্ষমা চাননি। তাই কুড়মিদের আন্দোলন অব্যাহত রয়েছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। কুড়মি সমাজকে রাগিয়ে দিলে তার প্রভাব পড়বে ভোটবাক্সে। তাই ফেসবুক পোস্ট করে মাখন লাগাতে চাইছেন বলে মনে করছে বিরোধীরা। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ দাবি করেছিলেন, ‘খেমাশুলিতে যাঁরা ছিল তাঁদের চাল, ডাল পাঠিয়ে আমি খাইয়েছি।’

কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সাংসদ যদি প্রকাশ্যে না জানান, তিনি কাকে সহযোগিতা করেছেন তাহলে তাঁকে ঘেরাও করা হবে। আর জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’

দিলীপ ফেসবুক পোস্টে বলেন, ‘কুড়মি সমাজ বঞ্চনার শিকার, তাদের এই আন্দোলনকে সম্মান জানাই এবং তাঁদের আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা আছে। বিজেপি কারও সঙ্গে ঝগড়া করতে যায় না। আমার এলাকায় যাঁরা বসেছিলেন তাঁদের আমি সহযোগিতা করেছি।

রোদ্দুরে গরমে তাঁরা কষ্টে ছিলেন বলে আমি সেখানে লোক পাঠিয়েছি। তাঁদের সঙ্গে কথা বলেছি। আমি কিছু বলতে যাইনি, তাঁরা যখন আমার রাস্তা আটকেছেন তখন প্রশ্ন করেছি কী করছেন তাঁরা। যাঁরা নিজেদের সমাজের জন্য আন্দোলন করছেন, অধিকার নিয়ে করুন। আমাদের সহমর্মিতা আছে।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google