Mocha Cyclone: মোকা সতর্কতায় দীঘায় মোতায়েন ২০০ উদ্ধারকারী

ঘূর্ণিঝড় মোকার (Mocha Cyclone) সতর্ক বার্তায় দিঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ৪ টি দল ও ২০০ জন উদ্ধারকারীর দল মোতায়েন করেছে । খবর অনুযায়ী, ১৪ মে-র মধ্যে ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mocha Cyclone: 200 Rescuers Deployed in Digha to Safeguard Against Impending Storm

বাংলাদেশ অভিমুখে গেলেও ঘূর্ণিঝড় মোকার (Mocha Cyclone) সতর্ক বার্তায় দীঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ৪ টি দল ও ২০০ জন উদ্ধারকারীর দল মোতায়েন করেছে। খবর অনুযায়ী, ১৪ মে-র মধ্যে ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ।

এএনআইকে এনডিআরএফের দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট গুরমিন্দর সিং জানান,”মোকা ১২ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর শক্তি বাড়িয়ে তা ১৪ মে রবিবার অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তার আগে আমরা ৪ টি দল মোতায়েন করেছি। এনডিআরএফের ২০০ জন উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে । এছাড়াও ১০০ জন উদ্ধারকারীকে তৈরি রাখা হয়েছে ।”

   

তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।১২ মে আজ শুক্রবার সন্ধ্যায় এটি মধ্য বঙ্গোপসাগরে এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হবে । ১৩মে এটি সর্বোচ্চ তীব্রতা নেবে ।

ইতিমধ্যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড একটি অফিসিয়াল বিবৃতি জারি করে জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকার জন্য আইএমডি-র সতর্কতার মধ্যে তাদের ইউনিটগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আবহাওয়ার প্রতিমুহূর্তের সমস্ত আপডেট মত্‍স্য ও বেসামরিক প্রশাসনকেও জানানো হয়েছে । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোকার প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি। মত্‍স্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google