Sovan Chatterjee: বৈশাখীকে পাশে নিয়ে শোভন বললেন নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে রত্না

২০১৮ সাল থেকে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের। মামলার নিষ্পত্তি হয়নি৷ কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা লেগেই রয়েছে৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sovan Chatterjee and Baishakhi Banerjee

২০১৮ সাল থেকে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের। মামলার নিষ্পত্তি হয়নি৷ কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা লেগেই রয়েছে৷ বহিরাগতদের নুয়ে এসে হুমকি দিচ্ছেন রত্না৷ এই অভিযোগ আকছাড় তুলতে দেখা গেছে শোভনকে৷

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের কথায়, আমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। দু’পক্ষই তাঁদের আইনজীবী মারফৎ নিজেদের কথা জানাব। তারপর আদালত তার সিদ্ধান্ত জানাবে। কিন্তু এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, আইনজীবীকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি যা প্রত্যক্ষ করেছি, তা আমার ৪০ বছরের জনপ্রতিনিধির জীবনে নজিরবিহীন ঘটনা।

   

এরপরেই সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক৷ আদালতে আইনের লড়াই হবে, সে ভাবেই আমি লড়াই করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন৷ আমার কোনও প্রয়োজন পড়েনি লোকজন নিয়ে যাব৷ আমি আমার বিধানসভা ও ওয়ার্ডের দেখভাল করার কাজ দায়িত্বের সঙ্গে পালন করি৷

বঙ্গ রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সক্রিয় না হলেও তাঁদের নিয়ে চর্চা করতে ব্যস্ত বাঙালি৷ নিজের নামের সঙ্গে শোভনের নাম জুড়ে দিয়েছেন বৈশাখী৷ তাঁর পূর্বের বৈবাহিক জীবন থেকে মুক্তি পেলেও এখনও আইনি লড়াই জারি রয়েছে শোভন ও রত্নার। এরই মধ্যে বারবার রত্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শোভন ও বৈশাখী। বুধবার সেই দ্বন্দ্ব আরও একধাপ বাড়ল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google