Mohun Bagan- Bengaluru FC: ফের রয়কৃষ্ণাদের মুখোমুখি প্রীতম কোটালরা, কবে ও কোথায় ?

গত মাসেই আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Mohun Bagan- Bengaluru FC)। সেদিন গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী ছিল আপামর ফুটবলপ্রেমী জনতা।

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan and Bengaluru FC players in action during a football match

গত মাসেই আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Mohun Bagan- Bengaluru FC)। সেদিন গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী ছিল আপামর ফুটবলপ্রেমী জনতা। নির্ধারিত সময় অতিক্রম করে অতিরিক্ত সময় পর্যন্ত একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়লে ও পেনাল্টি শুটআউটের মধ্য দিয়ে স্থির হয় ম্যাচের ভাগ্য। সেখানে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল জয় করে এটিকে মোহনবাগান। এবার ফের শুভাশিষ – প্রীতমদের মুখোমুখি রয়কৃষ্ণা ও প্রবীররা। কিন্তু কোথায়?

আসলে গত মঙ্গলবার সন্ধ্যাবেলা কোঝিকোড় মেডিক্যাল কলেজের মাঠে দেখা গেল দুই শিবিরের ফুটবলারদের। আসলে এক মাঠেই এবার সুপার কাপের অনুশীলন চালাচ্ছে একাধিক দল। সেইজন্য রাত ৮ নাগাদ যখন অনুশীলন শেষ করে মাঠ ছাড়বেন রয়কৃষ্ণারা।

   

ঠিক তখনই মাঠে ঢুকতে দেখা যায় সবুজ-মেরুন ব্রিগেডকে। আইএসএল ফাইনালের প্রতিপক্ষদের দেখে যথেষ্ট হালকা মেজাজে দেখা গেল দলের ফুটবলারদের। নিজের আইকন গুরপ্রীত সিং সিন্ধুর সঙ্গে ও আড্ডার মেজাজে দেখা গেল বাগান গোলরক্ষক বিশাল কাইথ কে।

এছাড়াও নিজের পুরোনো সতীর্থের সঙ্গে খুনশুটিতে মাতলেন রয়কৃষ্ণা। অন্যদিকে সবুজ-মেরুনের লেফটব্যাক শুভাশিষ বোসের সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায় জাবি হার্নান্দেজ কে। আসলে প্রতিপক্ষ কিংবা লড়াইটা সম্পূর্ণ ই নব্বই মিনিট পর্যন্ত। তারপর সকলেই বন্ধু।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google