Bangladesh: গুলিস্তান বিস্ফোরণের কারণ জমে থাকা গ্যাস

জঙ্গি নাশকতা নয় ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের কারণ জমে থাকা গ্যাস থেকে হতে পারে এমনই জানিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকা মহানগর পুলিশ (Dhaka metropolitan police)

By Kolkata24x7 Team

Published:

Follow Us
জঙ্গি নাশকতা নয় ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের কারণ জমে থাকা গ্যাস থেকে হতে পারে এমনই জানিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকা মহানগর পুলিশ (Dhaka metropolitan police)। বিস্ফোরণে নিহত এখন পর্যন্ত ২১ জন । আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

জঙ্গি নাশকতা নয় ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের কারণ জমে থাকা গ্যাস থেকে হতে পারে এমনই জানিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকা মহানগর পুলিশ (Dhaka metropolitan police)। বিস্ফোরণে নিহত এখন পর্যন্ত ২১ জন । আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

এটা পড়ুন: Bangladesh: ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে মৃত্যু মিছিল

   

গত মঙ্গলবার বিকেল গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটেছিল। ভয়াবহ বিস্ফোরণে পুরো ভবনটি ক্ষতিগ্রস্থ। সেটি ভেঙে ফেলা হবে।

এটা পড়ুন: Bangladesh: দু দিনে দু’বার বিস্ফোরণ ঢাকায়, গুলিস্তানে হাহাকার

ঢাকা মহানগর পুলিশের জঙ্গি দমন শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের ইনচার্জ রহমত উল্লাহ চৌধুরী জানিয়েছেন গুলিস্তান বিস্ফোরণ কোনও নাশকতা নয়।

তদন্তে নেমে বম্ব স্কোয়াড মনে করছে, ভবনের বেসমেন্টের বদ্ধ কোনও একটি কক্ষে গ্যাস জমে সেটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। সেখানে কোনও কারণবশত স্পার্ক হওয়ার পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google