Tripura Election 2023: ত্রিপুরায় বিজেপি এগিয়ে, তিপ্রা মথা-বাম জোটের সম্ভাবনা বাড়ছে

সরকার গড়তে দরকার উপজাতি দল। এই সম্ভাবনা তীব্রী করে ত্রিপুরায় (Tripura Election 2023) ম্যাজিক দেখাল তিপ্রা মথা। তাদের সমর্থনে বিজেপি বা বাম-কংগ্রেস জোট সরকার গড়তে মরিয়া।

By Rana Das

Published:

Follow Us
tripura

সরকার গড়তে দরকার উপজাতি দল। এই সম্ভাবনা তীব্রী করে ত্রিপুরায় (Tripura Election 2023) ম্যাজিক দেখাল তিপ্রা মথা। তাদের সমর্থনে বিজেপি বা বাম-কংগ্রেস জোট সরকার গড়তে মরিয়া।

যদিও গণনায় বেলা ১২টা পর্যন্ত বিজেপি ৩৩ আসনে এগিয়ে। এই ধারা বজায় থাকলে বিজেপি ফের সরকার গড়তে পারে একাই। আর মথার সাহায্য নিলে বিরোধী জোটের কাছে সরকার গড়ার হাতছানি আসতে শুরু করেছে। বেলা ১২টা পর্যন্ত বাম জোট এগিয়ে ১৫টিতে। আর মথা এগিয়ে ১১টিতে। ফলাফল প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে।

   

উপজাতি ভোটের ক্ষমতায় তিপ্রা মথার কাছে শাসক বিজেপি কচুকাটা। তবে সমতলে বিরোঘী দল সিপিআইএমের সাথে বিজেপির টক্কর চলছে। আশঙ্কা ঘোড়া কেনাবেচার। তিপ্রা মথার অগ্রগতিতে রাজ্যে গণনা পরবর্তী সমীকরণ নিয়ে তীব্র আলোচনা। মনে করা হচ্ছে রাজা প্রদ্যোত বাম -কংগ্রেস জোটের সাথে হাত মেলাতে পারেন। কারণ তিনি সিপিআইএমের রাজ্য সম্পাদককে ভোটে সরাসরি সমর্থন দিয়েছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google