Bangla Pokkho: বাংলাভাগের ষড়যন্ত্রের প্রতিবাদে দমদমে বাংলা পক্ষের বিরাট মিছিল

বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। যা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। একই অভিযোগে আরও সুর চড়াল বাংলা পক্ষ (Bangla Pokkho)৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bangla Pokkho

বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। যা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। একই অভিযোগে আরও সুর চড়াল বাংলা পক্ষ (Bangla Pokkho)৷ রাজ্যজুড়ে এর বিরুদ্ধে আন্দোলন করছে তাঁরা। বিজেপির বাংলা ভাগ ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বাংলার সমস্ত চাকরি ও কাজে কমপক্ষে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে দমদমে বাংলা পক্ষর মিছিল করে৷ সেখানেই বাঙালির গর্জন শোনা গেল। শয়ে শয়ে বাঙালি এদিন মিছিলে সামিল হন।

চাকরি, কাজ ও ব্যবসা দখল করছে বহিরাগতরা। তাই বাঙালির চাকরি ও কাজের দাবিতে গর্জে উঠলো বাংলা পক্ষ। মিছিলের নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল ও অমিত সেন। উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার উদ্যোগে এই মিছিল হয়।

   

সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপিকে বলতে চাই আগুন নিয়ে খেলবেন না। বাংলা পক্ষ বাংলা ভাগ হতে দেবে না। আমরা জলপাইগুড়ি, শিলিগুড়িতেও আগে মহামিছিল করেছি। এছাড়া বাঙালির চাকরি চাই, কাজ চাই এবং ব্যবসা চাই। বাংলার মাটিতে বহিরাগতদের এই দাদাগিরি চলবে না। বাংলার মাটিতে চাকরি ও কাজে আমরা ভূমিপুত্র সংরক্ষণ করবোই।”

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “কলকাতা, দমদম এবং বাংলার সব শহরে চাকরি, কাজ ও ব্যবসার মালিকানা বহিরাগতদের হাতে। বাংলা পক্ষ বাংলা জুড়ে বাঙালির স্বার্থে লড়াই করছে। রাজ্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করুন।”

জেলা সম্পাদক পিন্টু রায় বলেন, “বুক চিরে রক্ত দেব, কিন্তু বাংলা ভাগ হতে দেব না। উত্তর চব্বিশ শহরাঞ্চল সাংগঠনিক জেলার প্রতিটা প্রান্তের বাঙালিকে আমরাপ ঐক্যবদ্ধ করছি৷ লড়াই আরও তীব্রতর হবে৷ জয় বাংলা”।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google