East Bengal: ডার্বি হারের পরেই কোচ পরিবর্তন কার্যত পাকা করল ম্যানেজমেন্ট

একের পর এক খারাপ ফলফলা৷ সর্বশেষ শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে ডার্বিতে হারার পর কার্যত মুখ লুকিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা৷

By Rana Das

Published:

Follow Us
Officials from Emami and East Bengal Club shaking hands

একের পর এক খারাপ ফলাফল৷ সর্বশেষ শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে ডার্বিতে হারার পর কার্যত মুখ লুকিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা৷ তবে, শনিবারের হারের জেরে পাকাপাকি ভাবে ‘শনি’র কোপ পড়ল ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টান্টাটাইনের (Stephen Constantine) ঘাড়ে৷

মুখ বড় করে চ্যালেঞ্জ নিয়েছিলেন কলকাতা ডার্বির মতো বড় ম্যাচে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানকে পরাজিত করবেন৷ কিন্তু তা পারেননি। বরং একাধিক খেলোয়াড় না থাকার পরেও ২-০ গোলে পরাজিত হয় লাল-হলুদ শিবির। উলটে হারের হারের কারণ হিসাবে ক্লাবের বাজেটকেই দুষলেন কোচ স্টিফেন কনস্টান্টাটাইন৷

   

কিন্তু, কোচের এই যুক্তিকে মন গলেনি ক্লাব ম্যানেজমেন্ট এবং সমর্থকদের৷ শুরু থেকেই মরসুমের শুরু থেকে স্টিফেন কনস্টান্টাটাইনের কোচিংয়ে না-পসন্দ ছিল সমর্থকদের৷ কারণ, যে ঘটা করে এবং আশা নিয়ে স্টিফেন কনস্টান্টাটাইনকে কলকাতায় আনা হয়েছিল, তা তিনি রক্ষা করতে পারেননি৷ রবং একের পর এক ম্যাচ হেরে সমর্থকদের হতাশ করেছেন তিনি৷ তাই ডার্বির পরেই স্টিফে হটাও দাবি আরও জোরাল হয়েছে৷

সুত্রের খবর, রবিবার ডার্বির পরেই সমর্থকদের একটা বড় অংশ ক্লাবের ইনভেস্টার ইমানি রিয়েলটি লিমিডেট কর্তাদের সঙ্গে দেখা করেন৷ সমর্থকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়৷ তারা বোঝাতে পারেন কেন কোচ বদল করা দরকার৷ পাশাপাশি কিছু খেলোয়ারও বদল দরকার৷ জানা গিয়েছে, ইনভেস্টার কর্তারা কথা দিয়েছেন আগামী মরসুমে বেশ কিছু খেলোয়ার এবং বিদেশ কোচ পরিবর্তন করে চেয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google