ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে প্লেয়িং ইলেভেন ঘোষণা করল মোহনবাগান

শনিবার ১৮ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ইন্ডিয়ান সুপার লিগের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ম‍্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters FC) মুখোমুখি হতে চলেছে।

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan playing XI

শনিবার ১৮ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ইন্ডিয়ান সুপার লিগের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ম‍্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters FC) মুখোমুখি হতে চলেছে। প্লে অফে জায়গা নিশ্চিত করতে এই মুহূর্তে একটা শক্তিশালী প্রথম একাদশ নামানোর প্রয়োজন আছে এটিকে মোহনবাগানের।

আরও পড়ুন: ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরনবাঁচন ম‍্যাচের আগে সুখবর পেল মোহনবাগান

   

এই ম‍্যাচে দলে প্রত‍্যাবর্তন করতে চলেছেন এটিকে মোহনবাগানের চার গুরুত্বপূর্ণ ফুটবলার – কার্ল ম‍্যাঘিউ, হুগো বুমোস,আশিক কুরুনিয়ান এবং শুভাশীষ বোস। এমন মাপের চার ফুটবলার দলে ফিরলে শক্তিশালী হবে এটিকে মোহনবাগান দল,সেটা বলাই বাহুল‍্য। আসুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে এটিকে মোহনবাগানের প্রথম একাদশ।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বেঙ্গালুরু জেতায় কঠিন হল মোহনবাগানের প্লে অফে যাওয়ার অঙ্ক

এই ম‍্যাচে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজাতে পারে এটিকে মোহনবাগান। সেখানে গোলকিপার পজিশনে থাকবেন বিশাল কাইথ, চারজন ডিফেন্ডার থাকবে – শুভাশীষ বোস, প্রীতম কোটাল, ব‍্রান্ডন হ‍্যামিল এবং আশিস রাই।ডিফেন্সিভ মিডফিল্ডার পুইতিয়া এবং কার্ল ম‍্যাঘিউ।

আরও পড়ুন: André Villas-Boas: চেলসির প্রাক্তন কোচকে দলে পেতে মরিয়া এটিকে মোহনবাগান

গত ম‍্যাচে চোট পেয়েছিলেন গ্লেন মার্টিন্স, তার জায়গায় পুইতিয়া শুরু করবে এই ম‍্যাচে।দুই উইংয়ে শুরু করবে আশিক কুরুনিয়ান এবং মনবীর সিং। এবং আ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন হুগো বুমোস। এবং স্ট্রাইকার পজিশন খেলবে দিমিত্রি পেত্রাতোস।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google