Nandini Chakraborty: নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

অভিযোগ পাওয়ার পরেই প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সমস্ত কাজ থেকে অব্যহতি দিয়েছে রাজভবন৷ বুধবার তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিব পদে নিয়োগ করেছে রাজ্য।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nandini Chakraborty

অভিযোগ পাওয়ার পরেই প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সমস্ত কাজ থেকে অব্যহতি দিয়েছে রাজভবন৷ বুধবার তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিব পদে নিয়োগ করেছে রাজ্য। কিন্তু এতেই বিতর্কের অবসান হচ্ছে না৷ এবার নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এমনটাই সূত্রে খবর।

রাজভবন সম্পর্কে নবান্নে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে। নন্দিনীর ভূমিকা অল ইন্ডিয়া সার্ভিস রুলের বিরোধী। এমনটাই অভিযোগ তোলা হয়েছে রাজভবনের তরফে৷ নন্দিনীর বিরুদ্ধে রাজভবন-নবান্ন সম্পর্কে অবিশ্বাসের পরিবেশ তৈরির অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে এবিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। এমনটাই সূত্র মারফত জানা গেছে৷

   

সূত্রের খবর, গভর্নরস অ্যাডভাইজরি কাউন্সিল, গভর্নরস রিসোর্স গ্রুপ ও গভর্নরস এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজভবনে কমিটিগুলির অফিস ঘর তৈরি হচ্ছে। সেখানে থাকবেন আমলারাও৷ যাদের খরচ বহন করবে রাজ্য সরকার৷ এই তিনটি গ্রুপ ছাড়াও একটি গোল্ডেন টিম গঠন করতে চান রাজ্যপাল৷ তার সদস্য হিসেবে থাকবেন প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা৷

রাজ্যপালের এই কমিটি নিয়ে তীব্র আপত্তি ছিল নবান্নের। নবান্নের কাছে ফাইল পাঠানোর কথা বলা হলেও এবিষয়ে প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর কোনও ভূমিকা দেখা যায়নি। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এমনটাই সূত্রে খবর। বরং তাঁর বিরুদ্ধে শাসক দলের যোগ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা৷ এবার নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google