Turkey Syria Earthquake: ৩ হাজারের বেশি মৃত, শতাব্দীর বিভীষিকা তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প

মৃত্যু মিছিলে শিউরে উঠছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর একটা দিন পেরিয়ে গেল অথচ বিরামহীন দেহ বের হয়ে আসছে ভেঙে পড়া বাড়ির তলা থেকে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Turkey Syria Earthquake

মৃত্যু মিছিলে শিউরে উঠছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর একটা দিন পেরিয়ে গেল অথচ বিরামহীন দেহ বের হয়ে আসছে ভেঙে পড়া বাড়ির তলা থেকে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় অন্তর্বর্তী অঞ্চলে (Turkey Syria Earthquake) কমপক্ষে তিন হাজার নিহত। শতাব্দীর বিভীষিকা হয়ে থাকল এই ভূমিকম্প।

ভূমিকম্পে মৃত্যুর এতবড় ঘটনায় গোটা বিশ্ব শিহরিত। রাষ্ট্রসংঘের তরফে সর্বাধিক সাহায্যের আশ্বাস দিয়ে দুর্ঘটনাস্থলে আছেন প্রতিনিধি ও উদ্ধারকারীরা। বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারীরা অক্লান্ত কাজ করে চলেছেন।

   

সোমবার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার (২০ মাইল) এবং নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) দূরে। এটি ১৮ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় কেন্দ্রীভূত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭. ৮। ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা ও তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭. ৯ কিলোমিটার

কয়েক সেকেন্ডের মাটি কাঁপা তুরস্ককে মৃত্যুর উপত্যকায় পরিণত করে দিয়েছে। তুরস্ক ও প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। নুরদগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে কম্পন অনুভূত হয়। সিরিয়া পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কারণে অনেক ভবন ধসে পড়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে সিরিয়া পর্যন্ত। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টুইটারে বলেছেন, তৎক্ষণাৎ ভূমিকম্প কবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google