Ritabhari Chakraborty: ঋতাভরীর অভিনব শিশু দিবস পালন

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), যেমন তার সৌন্দর্য তেমন তার হাতের কাজ । এর জন্য অনেকেই তাকে বলেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী । এছাড়াও আমাদের সকলেরই জানা অভিনেত্রী ঋতাভরী ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Ritabhari Chakraborty

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), যেমন তার সৌন্দর্য তেমন তার হাতের কাজ । এর জন্য অনেকেই তাকে বলেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ।

এছাড়াও আমাদের সকলেরই জানা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শিশুদের কতখানি পছন্দ করে , শিশুদের প্রতি তার মনে রয়েছে আলাদা এক জায়গা। তার জন্যই একেবারে আলাদাভাবে যুক্ত রয়েছেন একটি বিশেষ সংস্থার সাথে । আইডেল স্কুল ফর দ্য ডিফস নামক এক বিদ্যালয়ের সাথে বহুদিন ধরেই যুক্ত ঋতাভরী ।প্রতি বছর মতো এবছরও শিশু দিবস উপলক্ষে সেই শিশুদের সঙ্গে সময় কাটালেন তিনি । সময় কাটালেন কেক কেটে খাবার খেয়ে এবং অনেক মজা করে।

   

আজ শিশুদের সাথে তিনিও হয়ে গেছিলেন ছোট্ট একটি শিশু, ফিরে গেছিলেন নিজের শৈশবে, যথারীতি তাকে দেখে বাকি শিশুরাও খুবই উত্তেজিত হয়ে পড়ে।

আজ ঋতাভরীর মা শতরুপা সান্যাল কেও দেখা যায় তাদের এই উৎসবে শামিল হতে। আজকের দিন উপলক্ষে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাতেই প্রচুর মানুষরা শুভেচ্ছা বার্তা দেয়। এর আগেও তার এই ধরনের উদ্যোগকে নিয়ে প্রশংসা করে টলিপাড়া থেকে নেটিজেনরা।

https://www.instagram.com/p/Ck8TKFQyUId/?utm_source=ig_web_copy_link

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google