Sania-Shoaib: বিবাহ বিচ্ছেদের গল্পের মাঝেও সম্পর্কের নতুন মোড়ে বিভ্রান্ত সমালোচকরা

ইদানিংকালে, বিনোদন জগত ছাড়াও আরো অন্যান্য জগত নিয়েও চলে নানা সমালোচনা। এমনই বিনোদন জগত ছাড়া বর্তমানে খেলার জগত নিয়ে চলছে সমালোচকদের মধ্যে জোড় গুঞ্জন। মূলত সমালোচকদের কাছে সমালোচনা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ইদানিংকালে, বিনোদন জগত ছাড়াও আরো অন্যান্য জগত নিয়েও চলে নানা সমালোচনা। এমনই বিনোদন জগত ছাড়া বর্তমানে খেলার জগত নিয়ে চলছে সমালোচকদের মধ্যে জোড় গুঞ্জন। মূলত সমালোচকদের কাছে সমালোচনা করার বিষয়বস্তু কখনো তা হতে পারে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে আবার কখনো তা হতে পারে কোনো প্রেমঘটিত বিষয় নিয়ে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিয়েও হয় জোড় সমালোচনা।

মূলত বলা যেতে পারে সমালোচকদের যে কোন বিষয়বস্তুই সমালোচনার কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে এমনই এক জোড়দার গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটার সোয়েব মালিক(shoaib Malik) ও ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza) মধ্যে বিবাহ বিচ্ছেদ। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সকল ভেদাভেদ মিটিয়ে এই দুই খেলোয়াড় ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, এমনকি এই জুটির বর্তমানে এক সন্তানও রয়েছে।

   

https://www.instagram.com/p/Ck5zJhTh3VZ/?igshid=MDJmNzVkMjY=

দীর্ঘ এই ১২ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎই শুনতে পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কে যবনিকা পড়তে চলেছে। এই সকল চাপানউতোর খবরের মধ্যে হঠাৎই এক বিস্ময়কর খবর শুনতে পাওয়া যাচ্ছে যে, ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক একটি নতুন রিয়েলিটি শোতে একসঙ্গে হাজির হতে চলেছেন। 

শনিবার রাতে, ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে সানিয়া এবং শোয়েব মালিককে পাকিস্তানি একটি শো ‘মির্জা মালিক শো’তে একসঙ্গে দেখা যাবে। এমনকি এই শোয়ের একটি পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে, টেনিস খেলোয়াড় সানিয়া তার স্বামী ক্রিকেটার শোয়েবের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু সমালোচক কিংবা সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে, আদৌ কি তাদের বিবাহবিচ্ছেদ ঘটছে নাকি সবটাই রটনা। যদি তাদের বিবাহবিচ্ছেদ ঘটতেও চলে তাহলে কী করে প্রকাশ্যে এই তারকা জুটির সাধারণ দর্শকদের সামনে আসা সম্ভব হলো?

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google