Nusrat Jahan: সমালোচকদের যোগ্য জবাব দিল অভিনেত্রী

কথায় কথায় লোকে বলে, কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও একটা মানুষের জীবন নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Actress Nusrat Jahan gave a worthy reply to the critics

কথায় কথায় লোকে বলে, কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও একটা মানুষের জীবন নিয়ে সমাজের আরো পাঁচটা মানুষ সমালোচনা করেই থাকে। নিঃসন্দেহে বলা যেতে পারে, সমালোচনা মানুষের জীবনের একটি অঙ্গ। আর এই সমালোচকদের এবার উত্তর দিতে চলে এসেছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)।

তা সে টলি-বলি হোক কিংবা হলিউড সমালোচনা লেগেই রয়েছে অভিনেতা-অভিনেত্রীদের জীবনে। সমালোচকদের প্রতি একটি বিদ্রুপাকারে ইঙ্গিতপূর্ণ বিষয় নিয়ে ছোট রিল বানিয়েছেন অভিনেত্রী নুসরাত। অভিনেত্রী তার সমালোচকদের ঐ রিলের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, আমি যা করি বা বলি তার সব নিয়েই সমালোচনা করা হয়, তাই তোমরা বলতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। অভিনেত্রী বর্তমানে রুপালি পর্দা থেকে রয়েছেন একটু দূরে। অভিনেত্রীর এই রিল বিশেষত সমালোচকদের মনে একটু নাড়া দিয়ে উঠেছে।

   

https://www.instagram.com/reel/Ckh4O2yDl5r/?utm_source=ig_web_copy_link

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google