জম্মু-কাশ্মীরে বিরাট অভিযানে ৪ জঙ্গি খতম

মঙ্গলবার জম্মু-কাশ্মীরে বিরাট অভিযান নিরাপত্তা বাহিনীর। চার জঙ্গিকে খতম করল ভারতীয় সেনার। পুলিশ সূত্রে খবর, আওয়ান্তিপুরায় ৩ জনকে খতম করা হয়েছে৷ ১ জঙ্গিকে খতম করা হয়েছে বিজবেহেরায়। পুলিশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kashmir

মঙ্গলবার জম্মু-কাশ্মীরে বিরাট অভিযান নিরাপত্তা বাহিনীর। চার জঙ্গিকে খতম করল ভারতীয় সেনার। পুলিশ সূত্রে খবর, আওয়ান্তিপুরায় ৩ জনকে খতম করা হয়েছে৷ ১ জঙ্গিকে খতম করা হয়েছে বিজবেহেরায়।

পুলিশ সূত্রে খবর, ৩ জঙ্গির মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ জমা পড়েছিল৷ তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল৷ আজকের অভিযান বিরাট সাফল্য বলে দাবি করছেন অ্যাডিশনাল ডিরেক্টর অব পুলিশ, বিজয় কুমার।

   

কয়েকদিন আগেই বিরাট অভিযান চালায় ভারতীয় সেনা৷সেখানে এক জঙ্গি মডিউলের খোঁজ মেলে। যা ব্রিটেনের সঙ্গে যোগ ছিল৷ এদের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। যারা পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র জম্মু-কাশ্মীরে আনত৷ এর আগে ২৮ অক্টোবর এক লস্কর-ই-তৈবার জঙ্গিকে খতম করে ও একজনকে গ্রেফতার করা হয়।

গতকালই জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং দাবি করেন, জম্মু-কাশ্মীরে নতুন ব্যবসা শুরু করেছে পাকিস্তান৷ যেখানে অস্ত্র এবং মাদক দ্রব্যের সরবরাহ করা হচ্ছে৷ এর পিছনে একাধিক জঙ্গি সংগঠন যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google