HomeEntertainmentবাঙালি ‘গৃহবধু’ ওয়েস্টার্ন ড্রেসে দাপিয়ে বেড়াচ্ছেন নেট দুনিয়া

বাঙালি ‘গৃহবধু’ ওয়েস্টার্ন ড্রেসে দাপিয়ে বেড়াচ্ছেন নেট দুনিয়া

“রূপে তোমায় ভোলাবো না / ভালোবাসার ভোলাবো”- রবীন্দ্রনাথের এই বিখ্যাত গানের কলি আজও বাঙালির মননে চিরস্মরণীয় হয়ে আছে। খানিকটা এই গানের কলির মতোই এক ঘটনা ঘটেছে বাস্তব জগতে।

বাংলা টেলিভিশন জগতে জি বাংলাখ্যাত মিঠাই ধারাবাহিকটি সিরিয়াল প্রেমীদের কাছে বহুল জনপ্রিয়। এই মুখাই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাইকে এখন দেখতে পাওয়া যাচ্ছে তার রূপে জগত সংসার ভোলাতে। অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu) ওরফে মিঠাইয়ের সোশ্যাল মিডিয়ার instagram একাউন্ট থেকে সদ্য প্রকাশিত একটি ভিডিও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে।

   

ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী ফটোশুট করছে। অভিনেত্রীর পরনে রয়েছে জমকালো হালকা কমলা রঙের একটি পোশাক সঙ্গে খোলা চুল ও হালকা মেকআপ। এইরূপে অভিনেত্রী হয়ে উঠেছে বাস্তবের অপ্সরা।

https://www.instagram.com/reel/Cj_KqrZj-Lc/?utm_source=ig_web_copy_link

অভিনেত্রীকে তার স্বয়ং চরিত্র অর্থাৎ মিঠাই রূপে দর্শকদের তো ভালো লাগে এমনকি এইরূপেও অভিনেত্রী দর্শকদের মন কেড়ে নিয়েছে। অভিনেত্রীর পরনে এই ধরনের পোশাকে হেঁটে আসা ছোট একটি রিয়েল ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের কাছে আলোচনার অন্যতম অংশ হয়ে উঠেছে। এই পোশাকে মিঠাইকে দেখে বোঝা যাচ্ছে যে, অভিনেত্রী যেমন বাঙালি বধূর বেশে ঘরোয়া রূপে নিজেকে অনন্যা করে তুলতে পারে তেমনি আবার ওয়েস্টার্ন পোশাকেও কলিযুগের অন্যতম আকর্ষণীয় মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতাও রাখে।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর