Couple: বনি-কৌশানির ফটোশ্যুটে আধুনিকতার যুগে প্রাধান্য পেয়েছে ভারতীয় পোশাক

টলিউড জগতে একটু কান পাতলে কিংবা নজর দিলে দেখতে কিংবা শুনতে পাওয়া যাবে রিল থেকে রিয়েল জীবনে অনেক জুটি তৈরী হয়েছে। কেউ কেউ প্রেম করছে খোলামেলা হয়ে সকলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bonny Sengupta

টলিউড জগতে একটু কান পাতলে কিংবা নজর দিলে দেখতে কিংবা শুনতে পাওয়া যাবে রিল থেকে রিয়েল জীবনে অনেক জুটি তৈরী হয়েছে। কেউ কেউ প্রেম করছে খোলামেলা হয়ে সকলের সামনে, আবার কেউ প্রেম করছে আড়ালে-আবডালে একান্তে। এমনই এক টলিউড জগতে হিট প্রেমের জুটি(Couple) হল বনি-কৌশানি। সম্ভবত, কৌশানির প্রথম সিনেমার পর থেকেই এই জুটির প্রেম যাত্রা শুরু হয়। সৌভাগ্যক্রমে এই জুটির প্রেম বর্তমানেও অটুট। বর্তমানে জানতে পারা গেছে এই জুটি আবারও বড়ো পর্দায় আসতে চলেছে একসাথে। সম্ভবত এই কারণেই এই দুই অভিনেতা অভিনেত্রী এখন ব্যস্ত ফটোশুটে। অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছোট ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে এই জুটি বিভিন্ন পোশাকে ফটোশুট করছে।

https://www.instagram.com/reel/CjzbA6pr5V_/?igshid=YmMyMTA2M2Y=

   

ফটোশুটে তারা প্রধানত ভারতীয় পোশাকে ধরা দিয়েছে দর্শকদের কাছে। আসন্ন মাসের ২ তারিখে মুক্তি পেতে চলেছে রোহান সেন পরিচালিত শুভ বিজয়া। এই সিনেমার মুখ্য ভুমিকায় দেখতে পাওয়া যাবে বনি কৌশানি, কৌশিক গাঙ্গুলী, চূর্ণী গাঙ্গুলি, খরাজ মুখার্জি ও আরো অনেকে। প্রসঙ্গত বলা যেতে পারে চলতি মাসের ২৫ তারিখে অভিনেতার আরো একটি সিনেমা হতে চলেছে প্রেক্ষাগৃহে, নাম জতুগৃহ। সপ্তাশ্ব বসু বসে পরিচালনায় এই সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, পায়েল সরকার প্রমুখ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google