Diamond Harbour: দুর্গাপুজার ভিড়ে গৃহবধুকে গলা কেটে খুনের চেষ্টা, রক্তাক্ত পরিস্থিতি

ভয়াবহ দৃশ্য ছিল। যারা দেখেছেন তারা ঘটনার ১২ ঘণ্টা পরেও শিউরে উঠছেন। রাস্তায় পড়ে এক মহিলা। তার গলা থেকে গলগলিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি কাতরাচ্ছিলেন। দুর্গাপুজার ভিড়ের মধ্যে ...

By Rana Das

Published:

Follow Us

ভয়াবহ দৃশ্য ছিল। যারা দেখেছেন তারা ঘটনার ১২ ঘণ্টা পরেও শিউরে উঠছেন। রাস্তায় পড়ে এক মহিলা। তার গলা থেকে গলগলিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি কাতরাচ্ছিলেন। দুর্গাপুজার ভিড়ের মধ্যে তাকে খুন করার চেষ্টা (Murder attemp)  হয় সোমবার রাতে। ডায়মন্ডহারবারের (Diamond Harbour) পরাগ পাম্পের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর এই খুনের চেষ্টা হয়।

কেন এমন ঘটনা? কী কারণে আক্রোশ? তদন্তে উঠে আসছে ওই গৃহবধুর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। যে ব্যক্তি ওই মহিলাকে খুনের চেষ্টা করে সে নিজেও পরে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

   

পুলিশ জানিয়েছে, জখম মহিলার নাম তনুশ্রী হালদার। বছর চল্লিশের তনুশ্রী কাকদ্বীপের হারুডপয়েন্ট উপকূল থানার ভূতমল্লার পোলের বাসিন্দা। তাকে খুনের চেষ্টা করা ব্যক্তির নাম নবকুমার মণ্ডল। তিনি রায়দিঘির নারায়ণতলার বাসিন্দা।

তদন্তে উঠে এসেছে, অষ্টমীর সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তনুশ্রী। পিছন থেকে তার গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে নবকুমার। মাটিতে পড়ে কাতরাতে থাকেন তনুশ্রী। চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা এক ব্যক্তি পালাতে দেখে তাড়া করেন। ছুটতে ছুটতে সেই ব্যক্তিও পড়ে যান। কাছে গিয়ে সবাই দেখেন ওই ব্যত্তির গলা থেকে রক্ত বের হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, তনুশ্রী বেশ কিছুদিন আগে কলকাতায় পরিচারিকার কাজ করতেন। সেখানে গাড়ি চালক নবকুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী ও দুই সন্তানকে ছেড়ে নবকুমারের সঙ্গে থাকতে শুরু করেন। এরপর নবকুমারকে ছেড়ে তনুশ্রী ফিরে আসেন স্বামীর কাছে। তনুশ্রীকে ফেরাতে চেষ্টা করছিল তার প্রেমিক নবকুমার। এর পর সে হামলা চলায়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google