Heavy Rainfall: বিশ্বকর্মা পুজোর দিনে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কয়েকটি জেলায়

সপ্তাহান্তে ফের একবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টি (Heavy Rainfall)-এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর দেয়নি হাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সপ্তাহান্তে ফের একবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টি (Heavy Rainfall)-এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর দেয়নি হাওয়া অফিস। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। এরই পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

এদিকে কলকাতায় এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া মোরগ। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যার ফলে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা দেখা দিচ্ছে আগামী দিনে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google