Howrah: নবান্ন অভিযানে জলকামানের ধাক্কায় ছত্রভঙ্গ বিজেপি সমর্থকরা

বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান রুখতে পুলিশ জলকামান ব্যবহার করল। হাওড়া (Howrah) জেলা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে এগোতে গিয়ে জলের তোড়ে দিশেহারা বিজেপি সমর্থকরা। তবে এই ঘটনায় সাঁতরাগাছি ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
nabanna-protest-must-follow-police-guidelines-rules-calcutta-high-court

বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান রুখতে পুলিশ জলকামান ব্যবহার করল। হাওড়া (Howrah) জেলা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে এগোতে গিয়ে জলের তোড়ে দিশেহারা বিজেপি সমর্থকরা। তবে এই ঘটনায় সাঁতরাগাছি সরগরম।

মিছিল শুরু হতেহতে শুভেন্দু অধিকারীকে আটক করছে পুলিশ। ক্ষুব্ধ বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেডি কিম বলেছেন। উত্তর কোরিয়ার একনায়ক শাসনের সঙ্গে রাজ্যের তৃ়ণমূল কংগ্রেস শাসনকে তুলনা করেছেন।

   

বিজেপির নবান্ন অভিযান ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার পরিস্থিতি। একাধিক জেলায় বিজেপি নেতাদের পথ আটকানো হয়। বেশ কিছু সময় ধরে পুলিশের সঙ্গে বিরোধী পক্ষের দুই নেতৃত্বের মধ্যে বচসা চলে। এরপর একে একে রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে প্রিজন ভ্যানে তাঁদেরকে তোলা হয়।

পরিকল্পনা অনুযায়ী কলকাতার মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতর থেকে আরও এক মিছিলও রওনা দিয়েছে দলটির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে। হাওড়া স্টেশন থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিরাট মিছিল নবান্ন অভিযান করছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google