Partha Chatterjee: জেলবন্দি পার্থকে বিধানসভায় আসার চিঠি

আগামী ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন৷ ১২ তারিখ বিধানসভার বিজনেজ অ্যাডভাইসরি কমিটির বৈঠক৷ সেই বৈঠকে ডাকা হয়েছে জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-কে। অধ্যক্ষের তরফে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আগামী ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন৷ ১২ তারিখ বিধানসভার বিজনেজ অ্যাডভাইসরি কমিটির বৈঠক৷ সেই বৈঠকে ডাকা হয়েছে জেল হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-কে। অধ্যক্ষের তরফে এই চিঠি পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

অধ্যক্ষের তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তিনি বিধায়ক। দীর্ঘদিন ধরে বিজনেজ অ্যাডভাইসরি কমিটির সদস্য ছিলেন তিনি৷ এই মুহুর্তে ইডির তরফে জানানো হয়নি কোথায় পার্থ চট্টোপাধ্যায়। তাই নিয়ম মেনে আমন্ত্রণ জানানো হয়েছে। অধ্যক্ষের তরফে আরও জানানো হয়েছে। বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান বদল করা হলেও আসন বরাদ্দ রয়েছে৷ তাই আমন্ত্রণ জানানো হয়েছে ধৃত মন্ত্রীকে৷

   

এএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুুল কালো টাকা ও সম্পত্তি উদ্ধার হয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে। এরপর ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে। দুজনেই এখনও জেলে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google