Salman Khan: প্যান্টের পকেটে কি লুকলেন ভাইজান! ভিডিও দেখে তোলপাড় নেটদুনিয়া

সলমন খান (Salman Khan) বলিউডের এমন এক নাম যা শুনলে এখনো হইচই বেঁধে যায়। দেশে-বিদেশে তার ভক্ত সংখ্যা গুনতে বসলে শেষ হবে না। আজও সিনেমাহলে ভাইজানের সিনেমা এলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সলমন খান (Salman Khan) বলিউডের এমন এক নাম যা শুনলে এখনো হইচই বেঁধে যায়। দেশে-বিদেশে তার ভক্ত সংখ্যা গুনতে বসলে শেষ হবে না। আজও সিনেমাহলে ভাইজানের সিনেমা এলে দর্শকদের উত্তেজনা থাকে দেখার মত। এই দেশের বহু তরুণের স্টাইল আইকন তিনি, তার একাধিক স্টাইল অনুসরণ করে তার ভক্তরা। এবার তার স্টাইল নিয়েই মজায় মজেছে সোশ্যাল মিডিয়া।

গত শুক্রবার রাতে প্রযোজক মুরাদ খেতানির জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান খান। সেখানে তার গাড়ি পৌঁছাতে একাধিক ক্যামেরা ছুটে আসে। তিনি গাড়ি থেকে বের হওয়ার পর তার হাতে একটি পানীয়র গ্লাস ছিল সেই গ্লাসটিকে তড়িঘড়ি নিজের জিন্সের পকেটের মধ্যে ঢুকিয়ে নেন। আর তা দেখেই গোটা নেটদুনিয়া অবাক।

   

এখন নেট মাধ্যমে চর্চা শুরু হয়েছে সালমানের সেই পানিয়র গ্লাস নিয়ে। ক্যামেরায় পোজ দেওয়ার সময় যাতে গ্লাসটি পকেটে থাকাকালীন অবস্থায় দেখা না যায় তার জন্য হাত দিয়েও ঢাকার চেষ্টা করছেন তিনি সেটিও ভিডিওটিতে ধরা পড়েছে এই ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সালমানের অনুরাগীরা জানার জন্য অত্যাধিক আগ্রহী যে সালমান খানের হাতের গ্লাসটিতে কি ছিল? অনেকেই ঠাট্টার ছলে বলেছেন যে এটা কি এবার ভাইজানের নতুন স্টাইল!

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google