Matt Derbyshire: ইংল্যান্ডের গোল মেশিন’কে দলে নিয়ে চমক দিল নর্থ ইস্ট ইউনাইটেড

ইংল্যান্ডের ফরোয়ার্ড Matt Derbyshire – কে দলে নিয়ে চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি । ইংল্যান্ডের অনূর্ধ -২১ দলের হয়ে খেলা এই ফুটবলার ক্লাব ফুটবল একাধিক বিদেশের ক্লাবেও খেলেছিলেন ...

By Rana Das

Published:

Follow Us
Matt Derbyshire

ইংল্যান্ডের ফরোয়ার্ড Matt Derbyshire – কে দলে নিয়ে চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি । ইংল্যান্ডের অনূর্ধ -২১ দলের হয়ে খেলা এই ফুটবলার ক্লাব ফুটবল একাধিক বিদেশের ক্লাবেও খেলেছিলেন ।

ব্ল‍্যাকবার্ন রোভার্সের পরম ভক্ত এই ফুটবলার একসময় ম‍্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন । প্রিয় ক্লাবে খেলার পর – Plymouth Argyle , Wrexham ক্লাবে খেলেছিলেন ।

   

২০০৯ সালে গ্রীসের ক্লাব Olympiacos – এ যোগদান করেছিলেন ডার্বিশায়ার । ক্লাব’কে গ্রীক কাপ ফাইনাল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ।সেই সুবাদে আরও চার বছর সেই ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন ।

পরের বছর Birmingham City তে যোগ দেন । এছাড়া নটিংহ‍্যাম ফরেস্টে খেলেছিলেন ‌। খেলেছিলেন রদেরহ‍্যাম ইউনাইটেডে ।ইংল্যান্ডের প্রথম সারির ক্লাব গুলো’তে টানা বেশ কয়েকটি মরশুমে খেলার পর ডার্বিশায়ার পাড়ি দেন সাইপ্রাসের । ২০১৬ সালে সেখানকার ওমনিয়া নিকোসিয়া ক্লাবে যোগদান করেন , এবং সেখানেও খেলেছিলেন সফলতার সাথে । গতবছর খেলছিলেন সাইপ্রাসের ক্লাব লারনাকায় ।

এযাবৎ সুদীর্ঘ কেরিয়ারে ৫০৯ ম‍্যাচে ১৭৪ টি গোল করেছিলেন এই ফুটবলার । নর্থ ইস্ট ইউনাইটেড’কে তিনি কতোটা ভরসা যোগাতে পারেন এখন সেটাই দেখার বিষয় ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google