Paschim Medinipur: আদিবাসীদের টাকা আত্মসাৎ, TMC নেতাকে গাছে বেঁধে ব্যাপক মারধর

টাকা নিয়েছিস এবার ফেরত দে বলেই শুরু হলো লাঠি পেটা। গাছে বেঁধে তৃণমূল নেতাকে (TMC) পেটাতে শুরু করলেন গ্রামবাসীরা। নেতা প্রাণভয়ে বলছে স্যার ছেড়ে দিন। তবে পেটানি থামেনি। ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

টাকা নিয়েছিস এবার ফেরত দে বলেই শুরু হলো লাঠি পেটা। গাছে বেঁধে তৃণমূল নেতাকে (TMC) পেটাতে শুরু করলেন গ্রামবাসীরা। নেতা প্রাণভয়ে বলছে স্যার ছেড়ে দিন। তবে পেটানি থামেনি। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ডেবরা (Debra) সরগরম। তৃণমূল নেতাকে মারধরের ছবিতে রাজ্য জুড়ে শোরগোল। এলাকাবাসীর দাবি খেলা হচ্ছে। খেলা হবে।


অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন ডেবরার তৃণমূল কংগ্রেস নেতা ও ব্লকের প্রাক্তন সভাপতি দিলীপ পাত্র। তার কাছে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন ওই নেতা।

   

শনিবার সকালে স্থানীয় আদিবাসীরা ওই তৃণমূল নেতাকে গাছের সঙ্গে দড়ি বেঁধে রেখে রাখেন। শুরু হয় মারধর। অভিযোগ, আদিবাসী ছেলেমেয়েদের চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তৃণমূল নেতা।

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও প্রতারণার অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে পেটানোর ঘটনা ঘটে।নেতার ঘরে ভাঙচুর হয়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.