Sourav Ganguly: ‘মেগা ব্লকবাস্টার’, সৌরভের ভাইরাল পোস্টারে জল্পনা বাড়ছে

কিছুদিন ধরে এই জল্পনা বাড়ছিল। তবে কি এবার মহারাজ (Sourav Ganguly) সিনেমায় যোগ দেবেন! এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। সৌরভ গাঙ্গুলীর নিজের বায়োপীকে নিজেই অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কিছুদিন ধরে এই জল্পনা বাড়ছিল। তবে কি এবার মহারাজ (Sourav Ganguly) সিনেমায় যোগ দেবেন! এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। সৌরভ গাঙ্গুলীর নিজের বায়োপীকে নিজেই অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু এই সব ছিল শুধুমাত্র সাধারণ মানুষের অনুমান।

কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলীর একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যাতে সৌরভ গাঙ্গুলীর ছবির সাথে লেখা রয়েছে ওয়াসিম প্রযোজিত “মেগা ব্লকবাস্টার”। এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকে এটিকে ভাইরাল করেন এবং সৌরভের অভিনয় জগতে পা রাখার কথা বলেন। এতদিনে সৌরভ বা তার ম্যানেজমেন্ট এর তরফ থেকে এই বিষয়ে কোন কথাই প্রকাশ্যে আনা হয়নি।

   

এবার গত বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলী নিজে এই পোস্টটি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করেন এবং তিনি লেখেন “শুটিং করে খুব মজা হয়েছে। নতুন মেগা ব্লকবাস্টার খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে।” তাতে এই জল্পনা আরো বেশি ফুলে ফেঁপে ওঠে। এই দিন তার সাথে দক্ষিণী নায়িকা রশমিকা মন্দানা এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও একইভাবে নিজেদের ফটো দেওয়া মেগা ব্লকবাস্টারের পোস্টার নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে। তার ফলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এটি কিসের পোস্টার। এটা কোন সিনেমা না হয়ে অন্য কোন প্রজেক্টের অংশও হতে পারে। তবে এই বিষয়ে সকল অনুরাগীরা খুবই আগ্রহী। ৪ ঠা সেপ্টেম্বর এটির ট্রেলার রিলিজ হবে বলেও জানা গিয়েছে। এখন শুধু সেই দিনের অপেক্ষা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google