ছুটির দিনে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রাও

ঘূর্ণাবর্তের জেরে শনিবার রাতে স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজেছে শহর কলকাতা। এছাড়া বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ঘূর্ণাবর্তের জেরে শনিবার রাতে স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজেছে শহর কলকাতা। এছাড়া বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। শুধু তাই নয়, কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার মাত্র কয়েক ঘণ্টার বিক্ষিপ্ত বৃষ্টিতেই কলকাতা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।

   

সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। হাওয়া মোরগ জানাচ্ছে, দিনভর শহরের বিভিন্ন প্রান্তে এমনই বৃষ্টি চলবে। সেইসঙ্গে স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রাও।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google