সৌরভও বললেন খেলোয়াড়দের প্রশাসনে আসা ভাল, অনুপ্রাণিত ভাইচুং

স্পোর্টস ডেস্ক শুক্রবার কলকাতায় ফিরে একটি অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নান কথার ফাঁকে বললেন, “খেলোয়াড়দের প্রশাসনে আসা সবসময় ভাল। তাতে সামগ্রিকভাবে খেলার উন্নতি হয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

স্পোর্টস ডেস্ক
শুক্রবার কলকাতায় ফিরে একটি অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নান কথার ফাঁকে বললেন, “খেলোয়াড়দের প্রশাসনে আসা সবসময় ভাল। তাতে সামগ্রিকভাবে খেলার উন্নতি হয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে দুই ফুটবলার প্রেসিডেন্ট পদে লড়াই করছে। দু’জনকেই শুভেচ্ছা।”
একইদিনে ভাইচুং ভুটিয়া নয়াদিল্লিতে নিজের নির্বাচনী প্রচারেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ নিয়ে এলেন। বললেন, “সৌরভকে দেখে আমাদের সকলের অনুপ্রাণিত হওয়ার কথা। খেলোয়াড় হয়েও যে দক্ষ হাতে প্রশাসন চালানো যায় সেটা ও দেখিয়ে দিয়েছে।”

নির্বাচনী প্রচারে ভাইচুং স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে কী কী উন্নতি ভারতীয় ফুটবলের হতে পারে। “রাজ্য ফুটবলসংস্থাদের আর্থিক অনুদানের একটা বাজেট দেওয়া হবে যাতে তারা নিজেরাই তাদের রাজ্য ফুটবলের উন্নয়ন করতে পারে। প্রত্যেক রাজ্যে ফেডারেশনের স্পোর্টস এক্সেলেন্স সেন্টার হবে। যেখান থেকে গ্রাসরুট ফুটবলের ডেভেলপমেন্টটা শুরু হবে। আর দেশের বয়সভিত্তিক টুর্নামেন্ট নেই বললেই চলে। সংখ্যাটা অনেক বাড়াতে হবে। যাতে দেশের জুনিয়র পর্যায়ে অসংখ্য প্রতিভাবান ফুটবলার প্রতিযোগিতায় খেলার সুযোগ পেতে পারে। ১৬ বছর দেশের হয়ে খেলেছি। ১২ বছর অধিনায়ক ছিলাম। এখন দেশের হয়ে সেবা করতে চাই।”

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google