CPIM: নিজাম প্যালেসে দোকান খুলে চাকরি বিক্রি হত, তোপ সেলিমের

পরপর দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে তৃণমূলের নেতাদের। জেলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি অভিযোগ তুলে চলেছেন বিরোধী শিবিরের নেতারা। বৃহস্পতিবার বহরমপুর থেকে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পরপর দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে তৃণমূলের নেতাদের। জেলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি অভিযোগ তুলে চলেছেন বিরোধী শিবিরের নেতারা। বৃহস্পতিবার বহরমপুর থেকে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেলিম বলেন, কিছু পুলিশ- প্রশাসনকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় দোকান খুলেছিল। সেখানে সমস্ত সরকারি পদে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হত।

   

সেলিম বলেন, পঞ্চায়েত সদস্য হলে ৩ টি করে চাকরি পাবে। পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা ৫ টি করে চাকরি। বিধায়করা ২০ থেকে ২৫ টা করে, সাংসদরা ৫০ টি করে চাকরি করবে। তাঁরা সেই চাকরি নিলাম করত। ২০১৩ সাল থেকে আদালতে মামলা চলছে। আদালতের তরফে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে। আর এখন মুখ্যমন্ত্রী ন্যাকামি করে বলছে পার্থটা চোর ছিল আমি জানতাম না। অনুব্রতটা কী করেছে? ওকে কেন ধরেছে? নিজাম প্যালেসে দোকান খুলে চাকরি বিক্রি হত।

সেলিম বলেন, উনি সততার প্রতীক সাইনবোর্ড লাগিয়েছিলেন সেই সাইনবোর্ড লাগিয়েছিল শুভেন্দু। সে এখন বিজেপির নেতা বিরোধী দলনেতা। চিটফান্ডের টাকা মেরে অধিকারী পরিবারের শুভেন্দু সবচেয়ে বড় সাইনবোর্ড লাগিয়েছিল। একটা ভাইপো রয়েছে অভিষেক। আরও এক ভাইপো শুভেন্দু। এখন মোটা ভাইয়ের ভাইপো।

সেলিমের তোপ, তৃণমূলের ঝান্ডার মধ্যে মমতার মুখ থাকত। কিন্তু এখন মমতার মুখ থাকে না। কেন এখন বুঝে গেছে সততার সাইনবোর্ড মুছে গেছে। ওই শুভেন্দু মমতার ছবির বদলে মোদী-শাহের ছবি নিয়ে ঘুরছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google