Emami East Bengal : সবাইকে ঘোল খাইয়ে ছেড়েছে লাল-হলুদ

জল্পনার প্রায় অবসান। এক সঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারের সই সংবাদ। ময়দানের কেউই বোধহয় বিষয়টা আঁচ করতে পারেননি। নতুন মরসুম শুরু হওয়ার আগে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) দল ...

By Rana Das

Published:

Follow Us
Emami-East-Benga

জল্পনার প্রায় অবসান। এক সঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারের সই সংবাদ। ময়দানের কেউই বোধহয় বিষয়টা আঁচ করতে পারেননি। নতুন মরসুম শুরু হওয়ার আগে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) দল গঠন নিয়ে কতোই না জল্পনা। বিগত দুই একদিনে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা আরও বেড়েছিল। কারণ, বিদেশি ফুটবলার সই।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনেকে দাবি করেছিলেন, নতুন সপ্তাহে বিদেশি ফুটবলারের ব্যাপারে আপডেট পাওয়া যেতে পারে। এছাড়া ঘানার এক স্ট্রাইকারের কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত এসবের কিছুই হল না। নতুন সপ্তাহ পর্যন্ত আর অপেক্ষা করতে হল না ফুটবল উৎসাহীদের। শুক্রবার রাতেই পাঁচ বিদেশি ফুটবলারের সই নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করল ইমামি ইস্টবেঙ্গল।

   

সাইপ্রাস থেকে একজন ফুটবলার আসতে পারেন, এই জল্পনা হয়তো বাস্তবের সঙ্গে মিলেছে। কিন্তু বাকি খেলোয়াড়দের ব্যাপারে করা বহু ভবিষ্যতবাণী মেলেনি। পেশাদার ফুটবলে গোপনীয়তা বড় জিনিস। ইস্টবেঙ্গল সেটাই করেছে। ক্লাবকে কেন্দ্র করে জল্পনা থাকলেও, আসল তথ্য বেরিয়ে আসেনি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google