Reliance Jio Plan: জিও-র এই প্ল্যানগুলিতে মিলবে অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন

ভারতীয় টেলিকম সেক্টরে বছরের পর বছর ধরে ঝড় তুলে আসছে রিলায়েন্স জিও ৷ আর তার জেরে দেশে প্রিপেড ইন্টারনেট ব্যবহার করা মানুষের সংখ্যা বেড়েছে অনেকটাই ৷ একই সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতীয় টেলিকম সেক্টরে বছরের পর বছর ধরে ঝড় তুলে আসছে রিলায়েন্স জিও ৷ আর তার জেরে দেশে প্রিপেড ইন্টারনেট ব্যবহার করা মানুষের সংখ্যা বেড়েছে অনেকটাই ৷ একই সঙ্গে সংস্থার পোস্টপেইড প্ল্যানও বেশ শক্তিশালী এবং এই প্রতিবেদনে পোস্টপেইড প্ল্যানের কথা বলা হয়েছে যার দাম খুবই কম, কিন্তু এই প্ল্যানগুলির সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+হটস্টারের মতো বড় বড় ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

প্রথমত, জিও-র এই প্ল্যানের কথা বলতে গেলে এর দাম মাত্র ৩৯৯ টাকা এবং এটি একটি পোস্টপেইড প্ল্যান। সস্তার এই প্ল্যানে আপনি প্রতি মাসে ৭৫ জিবি করে ডেটা পাবেন। এর মাধ্যমে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিনের জন্য ১০০টি করে এসএমএস দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+হটস্টারের বার্ষিক ফ্রি সাবস্ক্রিপশনের সঙ্গে এই প্ল্যানটি রয়েছে।

   

 রিলায়েন্স জিও ৫৯৯ টাকা

জিও-র এই প্ল্যানে পাওয়া যাবে ১০০ জিবি ইন্টারনেট, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনমেটেড ভয়েস কলিং। এই প্ল্যানে নেটফ্লিক্স নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+হটস্টারে এক বছরের ফ্রি অ্যাকসেসও পাচ্ছেন।

রিলায়েন্স জিও ৭৯৯ টাকার সুবিধা

এই প্ল্যানে ব্যবহারকারীরা ১৫০ জিবি ডেটা পাবেন যা ২০০ জিবি রোলওভার ডেটার সাথে আসে। এটি আপনাকে দুটি অতিরিক্ত সিম কার্ড, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড এসএমএস অফার করে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি + হটস্টারও সাবস্ক্রিপশন পাচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত সুবিধা হতে চলেছে।

 রিলায়েন্স জিও ১০০০ টাকা

রিলায়েন্স জিও-র এই প্ল্যানের জন্য আপনাকে দিতে হবে ৯৯৯ টাকা। এই দামে আপনাকে ২০০ জিবি হাই স্পিড ডেটা, ৫০০ জিবি রোলওভার ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা এবং তিনটি সিম কার্ড দেওয়া হচ্ছে। সব ধরনের ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

 রিলায়েন্স জিও সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান

কোম্পানির সবচেয়ে ব্যয়বহুল প্রিপেইড প্ল্যানের কথা বলতে গেলে, এর মূল্য ১,৪৯৯ টাকা। এই পোস্টপেইড প্ল্যানটি কিনলে আপনি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস সহ ৩০০ জিবি ডেটা পাবেন যা ৫০০ জিবি ডেটা রোলওভারের সাথে আসে। এই প্ল্যানে আপনাকে সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রে আনলিমিটেড ডেটা ও ভয়েস কলের সুবিধা দেওয়ার পাশাপাশি তিনটি বড় ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google