East Bengal Club : এক তারকা ফুটবলারকে ধরে রাখছে ইস্টবেঙ্গল

ধীরে ধীরে মিলছে ভালো খবর। গত মরসুমে ক্লাবের হয়ে খেলা এক ফুটবলারকে ধরে রাখছে ইস্টবেঙ্গল (East Bengal)। সব ঠিক থাকলে আগামী মরসুমেও লাল হলুদ জার্সিতে…

Amarjit Singh Kiyam

ধীরে ধীরে মিলছে ভালো খবর। গত মরসুমে ক্লাবের হয়ে খেলা এক ফুটবলারকে ধরে রাখছে ইস্টবেঙ্গল (East Bengal)। সব ঠিক থাকলে আগামী মরসুমেও লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে ভারতের এক তারকা মিডফিল্ডারকে।

ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী মরসুমের জন্যও অমরজিৎ সিং কিয়ামকে (Amarjit Singh Kiyam) দলে রাখতে পারবে ইস্টবেঙ্গল। গত মরসুমে লোনে খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। পরিকল্পনা ঠিকঠাক কাজ করলেন আগামী দিনেও তাঁকে লোনে দেখা যেতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে।

Advertisements

২১ বছর বয়সী অমরজিৎ সিং কিয়াম অল্প দিনেই নিজের জাত চিনিয়েছিলেন। ক্লাব ফুটবলের পাশাপাশি খেলেছেন ভারতের একাধিক ক্লাবে। ২০২১ সালে গোয়া থেকে তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন লোনে। দলের সার্বিক খারাপ পারফরম্যান্সের মধ্যেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, লাল হলুদের হয়েছে পনেরোটির বেশি ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন।

সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) এলিট অ্যাকাডেমির এই ফুটবলারের পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। এরপর খেলেছেন জামশেদপুর, ফুটবল ক্লাব গোয়ার মতো নামকরা ক্লাবে। মাঝমাঠে খেলা তৈরি করার পাশাপাশি আক্রমণ গড়ার ক্ষেত্রেও ভূমিকা নিতে পারেন। তাঁকে ধরে রাখতে পারলে ইস্টবেঙ্গলের দল আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।