SSC Scam: তৈরি চিত্রনাট্য? ‘আমি ষড়যন্ত্রের শিকার’, ঘেরাটোপ থেকে চিৎকার পার্থর, মমতাকে বার্তা

এ যেন তৈরি চিত্রনাট্য! সরকার ও তৃণমূল কংগ্রেস থেকে ছাঁটাইয়ের পরই মৌনী পার্থর গলা ফাটিয়ে চিৎকার, আমি ষড়যন্ত্রের শিকার। কার দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট পার্থ চট্টোপাধ্যায়? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এ যেন তৈরি চিত্রনাট্য! সরকার ও তৃণমূল কংগ্রেস থেকে ছাঁটাইয়ের পরই মৌনী পার্থর গলা ফাটিয়ে চিৎকার, আমি ষড়যন্ত্রের শিকার। কার দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট পার্থ চট্টোপাধ্যায়? শুরু হয়েছে কাটাছেঁড়া। (SSC Scam)

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে সাময়িকভাবে সরিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরেই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আর কী বলতে চান উঠছে প্রশ্ন।

   

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে কোটি কোটি কালো টাকা, একাধিক বিলাসবহুল বাগানবাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। তার বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে রাখা ছিল বিপুল অর্থরাশি। শুক্রবার জোকার ইএসআই হাসপাতালে তাদেরকে নিয়ে আসেন ইডির আধিকারিকরা। হাসপাতালে প্রবেশের মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।

গত কয়েকদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। দুটি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটির অধিক নগদ টাকা, সোনার গয়না সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google