স্পাইডারম্যান ইজ ব্যাক-ভারতীয় উইঙ্গার আবারও East Bengal ক্লাবে

আগামী ২ আগস্ট থেকে নতুন ইনভেস্টার ইমামিকে নিয়ে পথচলা শুরু ইস্টবেঙ্গলের (East Bengal )। তার আগে কাল সরকারি বিবৃতির মাধ্যমে প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কন্সাসটাইনকে ইস্টবেঙ্গলের প্রধান কোচের ...

By Rana Das

Published:

Follow Us
Brandon Vanlalremdika

আগামী ২ আগস্ট থেকে নতুন ইনভেস্টার ইমামিকে নিয়ে পথচলা শুরু ইস্টবেঙ্গলের (East Bengal )। তার আগে কাল সরকারি বিবৃতির মাধ্যমে প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কন্সাসটাইনকে ইস্টবেঙ্গলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে । এরপর থেকে দল গঠনে চমক দেখতে পাচ্ছে ভারতীয় ফুটবল মহল ।

গতকালের পর আজকেও বহু ভারতীয় ফুটবলারের নাম উঠে আসছে । তারই মধ্যে অন্যতম এক নাম পাহাড়ি উইঙ্গার ব্রেন্ডন ভানলারেমদিকা (Brandon Vanlalremdika ) । তার এর আগেও লাল হলুদ জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে । ২০১৭-১৮ মরশুমে তিনি ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগ ও আই লীগের প্রতিনিধিত্ব করেছেন । জল্পনাটা শুরু হয়তো আজকে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল জার্সিতে তার একটা পোস্টকে ঘিরে হয়েছে। তিনি এই পোস্ট করার পর নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন৷

   

Brandon Vanlalremdika

খবর সূত্র , ব্রেন্ডন এখন ফ্রি এজেন্ট । গত মরশুমে কলকাতার আরেক প্রধান মোহামেডান এসসির হয়ে তিনি অসাধারণ ফুটবল খেলেছিলেন । তিনি নিজে দক্ষতায় লেফট উইং দিয়ে অনবদ্য ফুটবল খেলে গোটা বছর মোহামেডানের হয়ে ২৩ টি ম্যাচে চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেন । কলকাতার এই প্রধানকে কলকাতা লিগ জিততেও মাঝমাঠে সাহায্য করেছিলেন তিনি ।

আপাতত ইস্টবেঙ্গল তরফ থেকে ব্রেন্ডন এর সম্বন্ধে কোন খবর আসেনি । কিন্তু একটা জল্পনা থেকেই যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া পোস্টের পর । তাহলে কি লাল-হলুদ সমর্থকরা তাদের স্পাইডারম্যান কে আবারও পুনরায় ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাবে ??ো

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google