কোটি কোটি টাকা উদ্ধার দেখে আনন্দিত হচ্ছেন, দুয়ারে আসছে খরা

ছিটেফোঁটা বৃষ্টি হলেও রীতিমতো খরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হলেও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া সদয় হয়নি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আলিপুর আবহাওয়ার মতে, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ছিটেফোঁটা বৃষ্টি হলেও রীতিমতো খরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হলেও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া সদয় হয়নি।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। আলিপুর আবহাওয়ার মতে, পাহাড়ের দুই জেলায় অতিভারী বৃষ্টি এবং তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বর্তমানে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। ফলে টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে আরো কিছুটা সময়ে চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।

   

অন্যদিকে ইউপি-বিহারে তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৯ জুলাই পর্যন্ত এই দুই রাজ্যের আবহাওয়া প্রায় শুকনো ছিল, ২০ জুলাই থেকে দুই রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন এই দুই রাজ্যেই আজ, ২৮ জুলাই থেকে ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরাখণ্ডের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google