বিজেপি শাসিত রাজ্যে দলীয় কর্মীকে কুপিয়ে হত্যা

এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে (Karnataka) খুন হলেন বিজেপির যুব মোর্চার কর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় দুই বাইক আরোহী আততায়ী এক বিজেপি যুব শাখার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে (Karnataka) খুন হলেন বিজেপির যুব মোর্চার কর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় দুই বাইক আরোহী আততায়ী এক বিজেপি যুব শাখার কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

মৃতের নাম প্রবীণ নেতরু। মৃত একটি পোল্ট্রির দোকানের মালিক ছিলেন। পুলিশ জানায়, এদিন রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কন্নড়ের সুলিয়া তালুকের বেল্লারে গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর বেলারেতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিশ জনগণের বিক্ষোভের মধ্যে এলাকার সমস্ত দোকান, স্থাপনা এবং হোটেল বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই প্রবীণের হত্যার নিন্দা করে জানিয়েছেন যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

   

যদিও এটি রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত আক্রোশের জেরে হয়েছে তা নিয়ে ধন্দ্বে রয়েছে পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google