INS Vikramaditya: আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকান্ড, তদন্তের জন্য বোর্ড গঠন

আইএনএস বিক্রমাদিত্যে (INS Vikramaditya) অগ্নিকান্ড। বুধবার কর্ণাটক উপকুলবর্তী এলাকায় থাকাকালীন আগুন লাগে যুদ্ধ জাহাজে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ এমনটাই জানাচ্ছে ভারতীয় নৌসেনা৷ তবে জাহাজের ক্রু মেম্বারদের তৎপরতায় ...

By Rana Das

Published:

Follow Us
Aircraft Carrier INS Vikramaditya

আইএনএস বিক্রমাদিত্যে (INS Vikramaditya) অগ্নিকান্ড। বুধবার কর্ণাটক উপকুলবর্তী এলাকায় থাকাকালীন আগুন লাগে যুদ্ধ জাহাজে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ এমনটাই জানাচ্ছে ভারতীয় নৌসেনা৷ তবে জাহাজের ক্রু মেম্বারদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে৷

২০১৪ সালের রাশিয়া থেকে আনা হয়েছিল যুদ্ধ জাহাজটিকে৷ ২০১৩ সালে নির্মাণের পর এখন কর্ণাটক উপকুলে অনবরত প্রহরা দিয়ে আসছে৷ এই রণতরী তৈরি করতে খরচ হয়েছিল ২.৩ বিলিয়ন ডলার৷

   

কীভাবে আগুন লাগল? ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ কী? গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য বুধবারই বোর্ড গঠন করা হয়েছে। এমনটাই জানাচ্ছে নৌসেনা বিভাগ। তবে ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি৷

আইএনএস বিক্রমাদিত্য লম্বায় ২৮৪ মিটার। উচ্চতায় ৬০ মিটার৷ ওজন ৪০ হাজার টন। যা এখনও অবধি ভারতীয় নৌবাহিনীতে সবচেয়ে ক্ষমতাশালী জাহাজ। যার সঙ্গে রয়েছে মিগ ২৯কে এবং কামোভ হেলিকপ্টার।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google