ভারতে নতুন 5G ফোন লঞ্চ করল One plus

ফের নয়া চমক OnePlus-এর। জানা গিয়েছে, সম্প্রতি ওয়ানপ্লাস সম্প্রতি ভারতে তাদের শক্তিশালী ৫জি স্মার্টফোন OnePlus 10R 5G লঞ্চ করেছে। অ্যামাজন এখন এই ফোন কেনার ক্ষেত্রে ৪,০০০ টাকা ছাড় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ফের নয়া চমক OnePlus-এর। জানা গিয়েছে, সম্প্রতি ওয়ানপ্লাস সম্প্রতি ভারতে তাদের শক্তিশালী ৫জি স্মার্টফোন OnePlus 10R 5G লঞ্চ করেছে। অ্যামাজন এখন এই ফোন কেনার ক্ষেত্রে ৪,০০০ টাকা ছাড় দিচ্ছে।

অ্যামাজন থেকে OnePlus 10R 5G কিনলেই পেয়ে যাচ্ছেন ৩,০০০ টাকার কুপন অফার। এই কুপনটি সীমিত সময়ের জন্য বৈধই। এছাড়া ICICI ব্যাঙ্কের কার্ড থেকে ফোন কিনলে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাবেন গ্রাহকরা। এভাবে মোট ৪,০০০ টাকা ছাড় পাবেন। শুধু তাই নয়, ফোনটি কিনলেই পেয়ে যাচ্ছেন ১৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

   

তিনটি ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। OnePlus 10R এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৮,৯৯০ টাকা। একই সঙ্গে এই ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ সিয়েরা ব্ল্যাক কালার ভেরিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ফোনটি ফরেস্ট গ্রিন এবং সিয়ারা ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

ডিভাইসটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের সামনে ওয়ানপ্লাস দিয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির ১৫০ ওয়াট মডেলের মধ্যে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, আর ৮০ ওয়াট মডেলে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google