Recipe: বর্ষার স্পেশ্যাল ইলিশ খিচুড়ি

Recipe: বর্ষা ও খিচুড়ি দুটি যেন একে-অপরের পরিপূরক। বৃষ্টির টুপটাপ শুরু হওয়া মানেই মন চায় গরম গরম খিচুড়ি রেঁধে পাত পেড়ে খাই। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এমন চাল-ডালের মিশ্র পদ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
ilish-khichuri

Recipe: বর্ষা ও খিচুড়ি দুটি যেন একে-অপরের পরিপূরক। বৃষ্টির টুপটাপ শুরু হওয়া মানেই মন চায় গরম গরম খিচুড়ি রেঁধে পাত পেড়ে খাই। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এমন চাল-ডালের মিশ্র পদ যেন পরম তৃপ্তি যোগায়। পেট ও মন দুটোই ভরে যায় এতে। তাই বর্ষার শুরুতেই অদ্বিতীয়া ম্যাগাজিন নিয়ে এল নিরামিষ-আমিষ নানা স্বাদের একাধিক খিচুড়ির রেসিপি। যার স্বাদ এবং সুঘ্রাণে জমে উঠবে গোটা বৃষ্টির মরশুম। এই পর্বের রেসিপি ইলিশ খিচুড়ি।

যা যা লাগবে:

   

মুগ ডাল ১ কাপ, মুসুর ডাল ১ কাপ, বাসমতী চাল ৪ কাপ, ইলিশ মাছ দেড় কেজি, সয়াবিন তেল ১/৩ কাপ, সর্ষের তেল ১/৩ কাপ, দারচিনি ৩টি, এলাচ ৫টি, তেজপাতা ২টি, শাহি জিরে ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, আদা বাটা ১ টেবল চামচ, রসুন বাটা ১ টেবল চামচ, সামান্য কাঁচা লঙ্কা, গরম জল ১০ কাপ

কীভাবে রান্না করবেন:

  • চাল, মুসুর একসঙ্গে ধুয়ে জল ঝরিয়ে নিন।
  • মুগ ডাল আলাদাভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন।
  • মাঝারি আঁচে কড়াইতে মুগ ডাল দিয়ে ভেজে নিন। হালকা রঙ ধরলে নামিয়ে নিন।
  • ইলিশ মাছ টুকরো করে কেটে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন।
  • হাঁড়িতে দু’ধরনের তেল একসঙ্গে গরম করে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নিন।
  • মাছ ভাজা তেলেই দারচিনি, এলাচ, তেজপাতা ও শাহি জিরে ফোঁড়ন দিন।
  • এবার পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন।
  • পেঁয়াজ নরম হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে কষুন। সামান্য মজলে ৩-৪ টেবল চামচ জল দিন কষান।
  • কষানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চাল-ডালের মিশ্রণ, শুকনো খোলায় ভাজা মুগ, স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করুন।
  • ভাজা হলে গরম জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
  • ফুটে উঠলে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন।
  • জল শুকিয়ে কাদা কাদা হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে রেখে মাছগুলো দিন।
  • মাছের উপর বাকি খিচুড়ি দিয়ে ১০ মিনিট দমে রাখুন।
  • গরম গরম পরিবেশন করুণ ইলিশ খিচুড়ি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google