Madrasa Commission Scam: মামলা করবই, মমতাকে কড়া বার্তা বাম সাংসদ বিকাশের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পাহাড় গড়েছে সরকার। প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই৷ এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে নামল চাকরি প্রার্থীরা। সল্টলেকের ইন্দিরা ...

By Rana Das

Published:

Follow Us
Bikasharanjan Bhattachary

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পাহাড় গড়েছে সরকার। প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই৷ এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে নামল চাকরি প্রার্থীরা। সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে ১১ দিনের মাথায় পড়ল আন্দোলন৷ এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikasharanjan Bhattacharya)। সরাসরি আক্রমণ শানালেন সরকারের বিরুদ্ধে।

এদিন তিনি বলেন, এই দৃশ্য দেখা যায় না৷ আইনি যা যা সুযোগ আছে সব ব্যবহার করব। তাহলে বুঝতে পারবেন শ্রীমতী তিনি কতবড় অন্যায় করেছেন, অমানবিক কাজ করেছেন। আমাকে দোষ দিয়ে লাভ নেই। মামলা করবই। যদি উনি পারেন ঠেকাবেন৷

   

সিপিআইএম সাংসদ বলেন, যারা আন্দোলন করছেন, তারা মুখ্যমন্ত্রীর নজরে পড়ছেন না। মুখ্যমন্ত্রী ভাবছেন মামলা সিপিআইএমের আইনজীবীরা করছেন। মামলা করতেই হবে আমাদের৷ আমরা আদালতে যাবো। মাদ্রাসা শিক্ষা একটি স্বীকৃত শিক্ষা। কেন মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে? শুধু মাদ্রাসা নয়, প্রতিটি শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিতভাবে ধ্বংস করছেন৷ তার কারণ সরকারী শিক্ষার বেসরকারিকরণে জোর দিতে চান৷

মাদ্রাসা শিক্ষার তুলনা করতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি প্রসঙ্গ টানেন বিকাশবাবু। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে চুড়ান্ত দুর্নীতি হয়েছে৷ এই মাদ্রাসার ক্ষেত্রেও হয়েছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের কাছে থেকে তথ্য নিয়ে তদন্ত করুন৷ কিন্তু সেই সৎ সাহস তার নেই৷ শিক্ষক নিয়োগপত্র পেয়েছে পরীক্ষায় বসেনি৷ সামগ্রিকটাই দুর্নীতি। আবার উনি নাকি সংখ্যালঘুদের জন্য ভয়ানক চিন্তাভাবনা করেন৷

তাঁর সংযোজন, একটা সরকার যখন দুর্নীতি করে, তখন তারা চায় আমার চারপাশে যারা গুণ্ডামি করছে তাঁদের নিয়োগ দেওয়া হোক৷ যার ফলে যোগ্য হয়েও অনেকে চাকরী পাচ্ছে না৷ এই মানবিকবোধহীন সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে হবে৷

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google